ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বিজিবি’র কঠোর নজরদারি ২৯ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   ১৫১ বার পঠিত
বিজিবি’র কঠোর নজরদারি ২৯ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ট্রাক আটক

যশোরের শার্শা উপজেলার আমড়াখালী বিজিবি তল্লাশি কেন্দ্রে টাস্কফোর্সের এক অভিযানে ২৯ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।

​সোমবার (৩০ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন শার্শার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম এবং বিজিবির বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান।

​বেনাপোল থেকে ছেড়ে আসা এস এ পরিবহনের একটি কুরিয়ার কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-উ-১৪-২০১৩) তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, ফেসওয়াশ, প্রসাধন সামগ্রী ও হারবাল পাউডার।

​টাস্কফোর্সের পরিচালক শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্র ছিল না। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa