ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ জুলাই ২০২৬   ২৫ বার পঠিত
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​

​চট্টগ্রামের হাটহাজারীতে ‘দৈনিক প্রিয় সময়’ পত্রিকার সম্পাদক ও বিজয় টিভির সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান এসএম শহিদুল্লাহ রনির চলন্ত প্রাইভেটকার থামিয়ে একদল দুর্বৃত্ত গুলিবর্ষণ করেছে। তবে এ ঘটনায় অলৌকিকভাবে তিনি অক্ষত রয়েছেন।
​মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হাটহাজারী-রাউজান সড়কের উপজেলার মেখল ইউনিয়নের রহিমপুরস্থ চারাবটতল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে চট্টগ্রাম শহর থেকে নিজ গাড়ি (চট্টমেট্টো-ঘ ১১-২৫০০) চালিয়ে রাউজানের নিজ বাড়ির দিকে ফিরছিলেন সাংবাদিক রনি। চারাবটতল এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। গাড়িটি থামাতে বাধ্য হলে হামলাকারীরা পেছনের সিট লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সটকে পড়ে।
​খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালায় এবং ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।
​ভুক্তভোগী এসএম শহিদুল্লাহ রনি জানান, “কিছুদিন আগেও একদল দুর্বৃত্ত আমার বাসভবনে গিয়ে হামলা চালিয়েছিল। পরপর এমন হামলায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
​ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি, রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে ভিকটিমের দ্বন্দ্ব রয়েছে। হামলার পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে জোর তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa