ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

বায়ুদূষণের জন্য নির্মাণ সামগ্রী ও যানজট দায়ী,মহাপরিচালক ড.এ কে এম রফিক আহাম্মদ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ৪৫৯ বার পঠিত
বায়ুদূষণের জন্য নির্মাণ সামগ্রী ও যানজট দায়ী,মহাপরিচালক ড.এ কে এম রফিক আহাম্মদ

রাজধানীর বায়ুদূষণের জন্য নির্মাণ সামগ্রী ও যানজট দায়ী বলে আদালতকে জানিয়েছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড.এ কে এম রফিক আহাম্মদ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে এমনটা জানান পরিবেশ অধিদফতরের মহাপরিচালক।পরে আদালত একমাসের মধ্যে পরিবেশ অধিদফতরে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দেন।

 

 

 

 

 

 

এর আগে সকালে ঢাকার বায়ুদূষণের কারণ এবং দূষণরোধে কি ধরণের পরিকল্পনা নিয়েছেন তা জানাতে হাইকোর্টে হাজির হন ড.এ কে এম রফিক আহাম্মদ।
গত ১৩ জানুয়ারি ঢাকার বায়ু দূষনের কারণ এবং বায়ু দূষণরোধে কি ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন তা জানাতে পরিবেশ অধিদফতরের মহাপরিচালককে তলব করে আদেশ দেন হাইকোর্ট।আদালতে আবেদনের পক্ষে ছিলেন মনজিল মোরসেদ, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার, সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন সাইদ আহমেদ রাজা।ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার জানান, নির্মল বায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্বব্যাংকের ৩শ কোটি টাকার যে প্রকল্প ছিল সেটি পরিবেশ অধিদফতর কিভাবে ব্যয় করেছেন তা জানতে চান আদালত। এছাড়া পরিবেশ উন্নয়নে কি ধরণের ভূমিকা রেখেছে তারা। আর এতে জনগণ কি ধরনে সুফল পাচ্ছে তাও জানতে চেয়েছেন আদালত। অর্থাৎ পুরো প্রকল্পের টাকা কিভাবে ব্যয় হয়েছে তা সবিস্তারে ব্যাখ্যা দিতে ডিজিকে তলব করেন হাইকোর্ট। যার প্রেক্ষিতে আজ তিনি হাজির হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa