ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ২২ বার পঠিত
মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামে এক কলেজছাত্র গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ করিম মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কুর্মিটোলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহতের বাবা রফিকুল ইসলাম জানান, রাতে তিনি ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠান। কয়েল কেনার পর করিম তার বন্ধু তুহিনের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। পথে মানিকদির ‘৩২ মালিকের বিল্ডিং’ নামে পরিচিত একটি ভবনের সামনে পৌঁছালে অন্ধকার থেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে করিমের দুই পায়ে গুলি লাগে।

পরিবারের দাবি, ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা তার ডান পা থেকে একটি গুলি বের করেন। অপর গুলিটি ঘটনাস্থলেই বেরিয়ে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঘটনার বিষয়ে ক্যান্টনমেন্ট থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa