ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০ জন,শনাক্তের হার ৫৪%

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩০ জানুয়ারি ২০২২   ২৫৬ বার পঠিত
বাগেরহাটে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৭০ জন,শনাক্তের হার ৫৪%

বাগেরহাটে বেড়েই চলেছে করোনা সংক্রামনের উর্ধগতি। গত ২৪ ঘন্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণ হার ৫৪ দশমিক ৬৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৪৪
জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছে, বাগেরহাট সদরে ৩৬, ফকিরহাটে ০৯, মোংলা ১২, শরণকোলায় ০৬, চিতলমারীতে ০৪ ও মোরেলগঞ্জ উপজেলায় ০৩ জন।
বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাট জেলায় করোনা সংক্রমণের লাগাম টেনে রাখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা সংক্রামণের হার ৫৪ শতাংশের উপরে। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৩৬২ জন ও মৃত্যু হয়েছে ১৪৪ জনের। মোট সুস্থ্য রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৯৩৮ জনে। বর্তমানে বাগেরহাটে ৭০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭ জনসহ অন্য হাসপাতলে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরও জানান, করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। সম্প্রতি আবারও জেলায় করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এজন্য সবাইকে দ্রুত টিকা গ্রহণ করা এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্ধসঢ়;বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa