ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল আবুল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   ২৯৭ বার পঠিত
বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকের স্বপদে বহাল আবুল

বাংলাদেশ আওয়ামী লীগ, বাগমারা উপজেলা শাখার সাধারণ সম্পাদকের স্বপদে বহাল হলেন গোলাম সারওয়ার আবুল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল নরদাশ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে সাময়িক দায়িত্ব প্রদান করা হয়েছিল। নির্বাচনকালীন সময়ে আসাদুজ্জামান আসাদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। গোলাম সারওয়ার আবুল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে উপজেলার নরদাশ ইউনিয়নে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান নির্বাচিত হয়ে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ উপলক্ষে সেখানে এক অনুষ্ঠানে নেতৃবৃন্দের উপস্থিতিতে তাঁকে দলীয় পদে নিজ দায়িত্ব প্রদানের ঘোষণা প্রদান করেন। এখন থেকে নরদাশ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম। তিনি বলেন, সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার আবুল চেয়ারম্যান পদে নির্বাচন করায় তাঁর সেই পদে দায়িত্ব পালনের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে ৫ জানুয়ারি পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa