ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বাগমারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৩৫ বার পঠিত
বাগমারায় শীতার্তদের পাশে দাঁড়ালেন নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক

রাজশাহীর বাগমারায় জেকে বসছে শীত। দিনের বেশির ভাগ সময়ে চোখে পড়েনা সূর্য। এই শীতে অসহায় হয়ে পড়েছে আপামর জনগণ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে দিন পার করছেন গরীব, দুঃখী ও অসহায় লোকজন। ওই সকল লোকজনের পাশে দাঁড়ালেন উপজেলার ১০ নং মাড়িয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক।

মঙ্গলবার বেলা ১১ টায় শিকদারী বাজার ট্রাক শ্রমিক অফিসে শীতবস্ত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক। তিনি ব্যক্তিগত ভাবে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র প্রদানের ফলে প্রচন্ড ঠান্ডার হাত থেকে একটু হলেও রক্ষা পাবে অসহায় ব্যক্তিরা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মমতাজুল ইসলাম স্বপন, আলহাজ্ব জাবেদ আলী, রফিকুল ইসলাম, আবুল কালাম, মফিজুল ইসলাম, মাহাবুর রহমান, রমজান আলী, নবনির্বাচিত ইউনিয়ন সদস্য মিজানুর রহমান, আহম্মদ আলী, আব্দুল মজিদ, আব্দুস সামাদ, আব্দুল জলিল, দুলাল উদ্দীন, মোয়াজ্জেশ হোসেন, জামাল শেখ, আশরাফুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য তহমিনা বেগম, আঞ্জুমান আরা, বিলকিস বানু, ওয়ার্ড যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ। শীত যতোদিন থাকবে ততোদিন অসহায় মানুষের পাশে থেকে ব্যক্তিগত ভাবে শীতবস্ত্র প্রদান করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa