ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বারইয়ারহাটেমিরসরাই  ‘বিডি ক্লিন’-এর সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান: ডাস্টবিন ব্যবহারের আহ্বান

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
বারইয়ারহাটেমিরসরাই  ‘বিডি ক্লিন’-এর সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান: ডাস্টবিন ব্যবহারের আহ্বান

একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব পৌরসভা গড়ার অঙ্গীকার নিয়ে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভায় এক বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’।

​অভিযান চলাকালে সংগঠনের স্বেচ্ছাসেবীরা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকার ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য অপসারণ করেন।

কেবল ময়লা পরিষ্কারের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে, বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে ব্যানার, প্ল্যাকার্ড ও লিফলেট নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

​বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা ব্যবসায়ীদের প্রতি দোকানভিত্তিক ছোট ডাস্টবিন রাখার এবং যত্রতত্র ময়লা না ফেলার বিনীত আহ্বান জানান।

তারা বলেন, “পরিচ্ছন্নতা কেবল কোনো বিশেষ সংগঠনের দায়িত্ব নয়; নাগরিক হিসেবে প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

দোকান ও বাজারের আশপাশ পরিষ্কার রাখা ব্যবসায়ীদেরও পরম কর্তব্য।”

​ব্যবসায়ী সমিতি ও এলাকার সচেতন নাগরিকরা বিডি ক্লিনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, নিয়মিত এ ধরনের বার্তা ও নজরদারি বজায় থাকলে খুব দ্রুতই বারইয়ারহাট পৌরসভা একটি দূষণমুক্ত ও আদর্শ মডেল পৌরসভায় পরিণত হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa