ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ৩১ জানুয়ারি ২০২১   ৩২৮ বার পঠিত
বরিশালে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার-১

বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেনির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক অভিযুক্ত মুদি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের বড়মগড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে আসা যাওয়ার পথে প্রেম নিবেদন করে আসছিল একই এলাকার নলিনী শিকারীর ছেলে মুদি ব্যবসায়ী মিহির শিকারী।

পরে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার ধর্ষন করেন মিহির শিকারী। স্কুল ছাত্রী বিয়ের জন্য মিহির শিকারীকে চাপ দিলে সে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে শনিবার (৩০) জানুয়ারী সন্ধ্যায় মামলা দায়ের করেন।

শনিবার রাতেই পুলিশের এসআই নাসির অভিযান চালিয়ে ধর্ষক মিহির শিকারীকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন। রোববার সকালে মিহির শিকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে ও ধর্ষিতা স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa