ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বরিশালে করোনা শানাক্তের হার ৪৭.৪৯ভাগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৬৪ বার পঠিত
বরিশালে করোনা শানাক্তের হার ৪৭.৪৯ভাগ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন রোগীর মৃত্যু হয়েছে। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় অপরিবর্তিত থাকলেও মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার আগের দিনের চেয়ে ৭ ভাগ বেড়েছে।

মেডিকেলের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ১ হাজার ৪৫৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪৩০ জনের করোনা ছিলো পজেটিভ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নানা উপসর্গ নিয়ে ৫ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন এবং একই সময়ে ২ জন রোগী ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলো ২২ জন রোগী। এ নিয়ে মেডিকেলের করোনা ওয়ার্ডে এ পর্যন্ত ৭ হাজার ৫৪৯ জন রোগী ভর্তি হয়েছে। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪০৩ জনের।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার আগের দিনের চেয়ে বেড়েছে। গত শুক্রবার রাতে আরটি পিসিআর ল্যাবে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭.৫৯ ভাগ।

এর আগে গত বৃহস্পতিবার ৪০ ভাগ, বুধবার ৪৩.৮৮ ভাগ, মঙ্গলবার ৩৪.৬১ ভাগ, সোমবার ৪৪.৪৪ ভাগ এবং গত রবিবার ৪২.৭০ ভাগ করোনা শনাক্ত হয় পিসিআর ল্যাবে। বরিশালে গত ১৫ জানুয়ারি সর্বনিম্ন ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa