ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

বরিশালের উজিরপুরে খাল দখল করে পাকা ভবন নির্মাণ 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   ২৮৩ বার পঠিত
বরিশালের উজিরপুরে খাল দখল করে পাকা ভবন নির্মাণ 

বরিশালের উজিরপুর উপজেলার ওটরা গ্রামে প্রশাসনকে ফাঁকি দিয়ে একের পর এক জোড় পূর্বক সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ওটরা গ্রামের শাহজাহান খানের ছেলে সার ব্যবসায়ী প্রভাবশালী ভূমিদস্যু সাইফুল ইসলাম খান ও তার বড় ভাই সাইদ খান মিলে ক্ষমতার দাপটে মিরেরহাট-ধামুরার ওটরা হাটে সরকারি খাল দখল করে পাঁকা ভবন নির্মাণের কার্যক্রম শুরু করেছে।২২ ফেব্রুয়ারী সরেজমিনে গিয়ে দেখা যায়, সাইফুল ইসলাম , সাইদ খান, কামরুল হাওলাদার, সরোয়ার খান, ইউনুস হাওলাদার, দুলাল বেপারী মিলে ভবন নির্মাণ করছে।

এব্যাপারে প্রভাবশালী সাইফুল ইসলাম জানান, আমরা জনগনের খাল দখল করছি না, সরকারের খাল দখল করে ভবন নির্মাণ করায় কারো ক্ষতি হয় কীনা আমার জানা নাই, এলাকার উন্নয়ন তো হচ্ছে। তবে কতিপয় ব্যক্তি জানিয়েছে জিরাকাঠী আদর্শ সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর মাষ্টারের দাপটেই তারা সরকারি খাল দখল করে পাকা ভবন নির্মাণ করছে।এছাড়াও ওই এলাকার বিভিন্ন স্থানে একাধিক ভবন নির্মিত হয়েছে। ভূমিখেকোদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। ওই প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে সরকারি খাল মুক্ত রাখতে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa