ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

বঙ্গবন্ধু টানেল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে : স্পিকার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৫ জানুয়ারি ২০২০   ২৭৮ বার পঠিত
বঙ্গবন্ধু টানেল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কর্ণফুলি টানেল (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নে এই টানেল এক নতুন মাত্রা যোগ করবে।

আজ চট্টগ্রামস্থ কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল- ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ প্রকল্প সাইট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

নির্মাণকাজ প্রত্যক্ষ করার সুযোগ প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে স্পিকার বলেন, সমগ্র বিশ্ববাসীর কাছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

 

 

 

 

এসময় সাইট অফিসে প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রকল্প ম্যানেজার, প্রকল্প পরিচালক ও চায়না কন্সট্রাকশন কমিউনিকেশনস প্রকল্পের অগ্রগতি সম্পর্কে স্পিকারকে অবহিত করেন।

 

 

 

 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’-এর কাজ প্রায় অর্ধ-শতাংশ সম্পন্ন হয়ে গিয়েছে যা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে হুইপ সামশুল হক চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ এমপি, বেগম ওয়াসিকা আয়েশা খান এমপি, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa