ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

বিজ্ঞান মেলার উদ্বোধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬   ১২৮ বার পঠিত
ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) সাহানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সারওয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মো. মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা তসলিমা খাতুন এবং জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুই দিনব্যাপী এই মেলায় উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তিপণ্য স্টলের মাধ্যমে প্রদর্শন করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa