ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পাঁচবিবিতে বিপুল ভোটে নৌকার জয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
পাঁচবিবিতে বিপুল ভোটে নৌকার জয়

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭ নং কুসুম্বা ইউনিয়নে ১০ হাজার ৫৩৬ ভোটের ব্যবধানে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যানকে হারিয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। সোমবার (০৭ ফেব্রুয়ারী) রাতে পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
ওই ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে জিহাদ মন্ডল ও আনারস প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান মুক্তার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করে। জিহাদ মন্ডল ১৫ হাজার ৫৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী মুক্তার হোসেন পেয়েছেন ৫ হাজার ৫২ ভোট।
প্রসঙ্গত,সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ও আওলাই ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রোববার (০৬ ফেব্রুয়ারী) রাতে আওলাই ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে সোমবার শুধু কুসুম্বা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa