ঢাকা
২৫ জুন ২০২৬

পর্দার ম্যাজিকেও অবিশ্বাস্য রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিক!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২৯ বার পঠিত
পর্দার ম্যাজিকেও অবিশ্বাস্য রেকর্ড গড়ল মাইকেল জ্যাকসনের বায়োপিক!

প্রয়াণের ১৭ বছর পরও অমলিন মাইকেল জ্যাকসনের জাদু

বিশ্বসংগীতের কিংবদন্তি শিল্পী ও ‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের মৃত্যুর ১৭ বছর পেরিয়ে গেলেও বিশ্বজুড়ে তার জনপ্রিয়তা আজও অটুট। ২০০৯ সালের ২৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এবার তার স্মৃতিচারণ আরও বিশেষ মাত্রা পেয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত বায়োপিক ‘মাইকেল’–কে ঘিরে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকা। এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাতিজা জাফার জ্যাকসন।

প্রকাশের পর থেকেই সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। প্রায় ১৫৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত চলচ্চিত্রটি ইতোমধ্যে ৯৬০ মিলিয়ন ডলারের বেশি আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিকের রেকর্ড গড়েছে।

১৯৬৪ সালে ভাইদের সঙ্গে ‘জ্যাকসন ফাইভ’ ব্যান্ডের মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন মাইকেল জ্যাকসন। ১৯৭১ সালে একক ক্যারিয়ার শুরু করে আশির দশকে বিশ্বসংগীতের অন্যতম প্রভাবশালী শিল্পীতে পরিণত হন তিনি। ‘বিলি জিন’, ‘বিট ইট’, ‘থ্রিলার’, ‘ব্যাড’ এবং ‘হিল দ্য ওয়ার্ল্ড’-এর মতো অসংখ্য জনপ্রিয় গান তাকে এনে দেয় বিশ্বব্যাপী খ্যাতি।

গানের পাশাপাশি তার উদ্ভাবনী নৃত্যভঙ্গি ‘মুনওয়াক’ আজও সংগীত ও সংস্কৃতির ইতিহাসে অনন্য স্থান দখল করে আছে।

জীবদ্দশায় ব্যক্তিগত জীবন নিয়ে নানা বিতর্কের মুখোমুখি হলেও সংগীতাঙ্গনে তার অবদান এবং প্রভাব নতুন প্রজন্মের কাছেও সমানভাবে সমাদৃত। সময়ের পরিক্রমায় মাইকেল জ্যাকসন শুধু একজন শিল্পী নন, বরং বিশ্বসংস্কৃতির এক অবিস্মরণীয় আইকনে পরিণত হয়েছেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa