ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পরিবর্তিত ভেন্যুতে পন্টিং-গিলক্রিস্টদের চ্যারিটি ম্যাচ

স্পোর্টস ডেস্ক
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২০   ২৯২ বার পঠিত
পরিবর্তিত ভেন্যুতে পন্টিং-গিলক্রিস্টদের চ্যারিটি ম্যাচ

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে হতে যাওয়া ‘বুশফায়ার ক্রিকেট ব্যাশ’-এর সূচি ও ভেন্যু পরিবর্তন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শনিবারের পরিবর্তে রোববার মাঠে গড়াবে ম্যাচটি। আর ম্যাচটি হবে মেলবোর্নের জাংশন ওভালে।
সিডনিতে টানা বর্ষণ ও ঝড়ের পূর্বাভাস থাকায় ভেন্যু ও সূচি পরিবর্তন করার বিষয়টি বৃহস্পতিবার জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

 

শুরুতে ম্যাচটি হওয়ার কথা ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। শনিবার এই মাঠেই হওয়ার কথা আছে বিগ ব্যাশ ফাইনাল। তবে বিরূপ আবহাওয়ায় ম্যাচটি ভেসে যাওয়ার শঙ্কা আছে। সেক্ষেত্রে সিডনি সিক্সার্সকে টুর্নামেন্টের শিরোপা বুঝিয়ে দেয়া হবে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেবিন রবার্টস জানিয়েছেন, বিগ ব্যাশ ফাইনাল মাঠে গড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।এক ঝাঁক সাবেক তারকা ক্রিকেটার খেলতে যাচ্ছেন চ্যারিটি ম্যাচটিতে। শুরুতে দুই দলের অধিনায়কত্ব করার কথা ছিল সাবেক অজি দুই অধিনায়ক রিকি পন্টিং ও শেন ওয়ার্নের।

 

কিন্তু কিংবদন্তি লেগ স্পিনার ওয়ার্ন নিজেকে সরিয়ে নেওয়ায় সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে দেওয়া হয়েছে ওই দলের নেতৃত্বভার।প্রথমে ম্যাচটি টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা ছিল। সেটিও পরিবর্তন করা হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আয়োজিত ম্যাচটি হবে টি-টেন সংস্করণে। পন্টিং একাদশ: ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং (অধিনায়ক), এলিস ভিলিয়ানি, ব্রায়ান লারা, ফিবি লিচফিল্ড, ব্র্যাড হাডিন (কিপার), ব্রেট লি, ওয়াসিম আকরাম, ড্যান ক্রিশ্চিয়ান, লুক হজ।

কোচ: শচীন টেন্ডুলকারগিলক্রিস্ট একাদশ: অ্যাডাম গিলক্রিস্ট (অধিনায়ক ও কিপার), শেন ওয়াটসন, ব্রাড হজ, যুবরাজ সিং, অ্যালেক্স ব্ল্যাকওয়েল, অ্যান্ড্রু সাইমন্ডস, কোর্টনি ওয়ালশ, নিক রিওল্ট, পিটার সিডল, ফাওয়াদ আহমেদ ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa