ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পটুয়াখালীর রাঙ্গাবালী অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ভূস্মিভূত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২০   ৩৯৯ বার পঠিত
পটুয়াখালীর রাঙ্গাবালী অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ভূস্মিভূত

সজ্ঞিব দাস, গলাচিপা, পটুয়াখালী। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ফেলাবুনিয়া বাজারে আগুন লেগে ৭ টি দোকান পুড়ে ভূস্মিভূত হয়ে যায়। ১ নভেম্বর রাত একটার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে সাত দোকনীর প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বড়বাইজদা ইউনিয়নের ৩ ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল জানান, রাতে দোকান বন্ধ করে সবাই চলে যায়।

পরে রাত একটার দিকে গনি মালের মুদি মনোহরী দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্বপন খন্দকারের মুদি দোকান, রবিউলের ইলেকট্রনিক্সের দোকান, হাসানের মুদি দোকান, নিজাম ফিটারের চায়ের দোকান, মিজানুরের মুদি দোকান ও রনির রেষ্টুরেন্টের দোকান পুড়ে ভূস্মিভূত হয়ে যায়। পরে স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa