ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পটুয়াখালীর কলাপাড়ায় ভিজিডি”র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০২১   ৩৩১ বার পঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় ভিজিডি”র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় ফের চাউল নিয়ে অনিয়ম হয়েছে। চাউল না পেয়ে ছেড়ে গেছে কার্ডধারী ১১ জন ভুক্তভোগী। এছাড়াও ৩০ কেজির চাউলের বস্তায় ১৫-২০ কেজি করে দেয়া হচ্ছে বলে এমন অভিযোগ রয়েছে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দের বিরুদ্ধে।

সোমবার ১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি এ চাউল বিতরণ করা হয়। এ বিতরণে বস্তায় চাউল কম দেয়া অভিযোগ রয়েছে।
খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের একটি টিম পরিদর্শন করেছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাকামইয়া ইউনিয়ন পরিষদে চাউল

বিতরণে নানা অভিযোগ রয়েছে। চাউল দেয়ার শেষ পর্যায়ে কার্ডধারী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোহেল গাজী স্ত্রী মোছাম্মদ ময়ূরী কার্ড নং-১৭৮. ইমাদুলের স্ত্রী শিরিনা, কার্ড নং-১৭১, আবু জাফর গাজীর স্ত্রী এলিজা বেগম, কার্ড নং-১৮৬, সত্তার গাজীর স্ত্রী শামসুর নাহার বেগম, কার্ড নং-১৮০, খাইরুল এর স্ত্রী লাইলী বেগম, কার্ড নং-৯২ সহ ১১ জন চাউল পাইনি। তবে ওই পরিষদে দেখা গেছে দুই থেকে তিন কেজি করে ৮টি চাউলের বস্তা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে এ ভাবে ছোট ছোট বস্তা করে চাউল বিতরণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয়রা ভিড় জমালে পরিষদ তালাবদ্ধ করে ইউপি সদস্যরা ছিটকে পড়ে। তার জন্য তাদের বক্তব্য নেওয়া যায়নি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa