ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

পটুয়াখালীর কলাপাড়ায় বিদেশী মদসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৩৩০ বার পঠিত
পটুয়াখালীর কলাপাড়ায় বিদেশী মদসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

পটুয়াখালীর কুয়াকাটায় মকবুল হাওলাদার (৪০) ও জহিরুল ইসলাম খান (৩২)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর শহরের কেরানি পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মকবুল পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন এর মৃত ধলু হাওলাদারের ছেলে, জহিরুল খুলনার তেরখাদা উপজেলার ছাগলদা ইউনিয়নের ধানখালী গ্রামের বাচ্চু খানের ছেলে।

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন জানান, মকবুল দীর্ঘদিন ধরে কুয়াকাটার বিভিন্ন হোটেলে মদ সাপ্লাই দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় বনানী হোটেলের কর্মচারী জহিরুর তার কাছ থেকে তিন বোতল বিদেশী মদ কিনতে যায়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে মোট ১২ বোতল বিদেশি মদসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের রাতেই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa