ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

নড়াইলে মামলা রুজুর ১ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা ৪ আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২   ২৬৮ বার পঠিত
নড়াইলে মামলা রুজুর ১ঘন্টার মধ্যে অজ্ঞাতনামা ৪ আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার

নড়াইলে মামলা রুজুর ১ঘন্টার মধ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কর্তৃক ৪জন আসামী গ্রেফতার, ভিকটিম উদ্ধার মামলার বাদী মোসাঃ পারুল খাতুন (২৮), পিতা-আকছের মোল্লা, স্বামী-তুহিন মোল্লা, সাং-আউড়িয়া, থানা-নড়াইল সদর, জেলা-নড়াইল। সদর থানায় হাজির হয়ে অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদরে বিরুদ্ধে এই র্মমে এজাহার করেন যে, তার নাবালিকা মেয়ে মোছাঃ তাবাছুম খাতুন (১৪), আউড়িয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল এর ৭ম শ্রেণীর ছাত্রী। ঘটনার দিন ইং-০৫/০২/২২ তারিখ রাত অনুমান ০৮ঘটিকার সময় বাদীর মেয়ে বাড়ী হইতে নড়াইল সদর থানাধীন বাদীর ভাই হাসিব মোড়ল এর বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন, কিন্তু রাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময়ে বাদীর নাবালিকা মেয়ে বাড়ী ফিরে না আসলে বাদীর ভাই হাসিব মোড়ল এর বাড়ীতে খবর নিতে যায়। খোজ নিয়ে দেখে বাদীর মেয়ে মামা বাড়ী যায় নাই। বাদীর নিকটতম আত্মীয় এবং পাড়া প্রতিবেশি সবার সাথে যোগাযোগ করে কোথাও পায় নাই। পরে ০৬/০২/২০২২ইং তারিখ সকাল ০৭টার সময় বাদীর মোবাইলে একটি ফোন আসে এবং বাদী ফোন রিসিভ করতেই তার মেয়ের কন্ঠ শুনতে পায় সে বলে মা আমাকে কয়েকজন ছেলে মুখে রুমাল বেধে তুলে নিয়ে এসেছে কোথায় আটকে রেখেছে এতটুকু কথা বলতে ফোন কেটে যায়। পুনরায় উক্ত নাম্বারে ফোন করলে ফোন বন্ধ পায়। পরবর্তীতে খোঁজা খুজির এক পর্যায়ে লোক মুখে জানিতে পারেন যে, বাদীর নাবালিকা মেয়ে মোছাঃ তাবাছুম খাতুনকে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি নড়াইল সদর থানাধীন বৌ-বাজার পাগলের বটতলা নামক স্থান হইতে ইং ০৫/০২/২০২২ তারিখ রাত অনুমান ০৮.২০ ঘটিকার সময় ইজিবাইকে করে তুলারামপুর দিকে নিয়ে যায়। বাদীর নাবালিকা মেয়ে তাবাছুম এর কাছে ঘটনার সময় ০১টি মোবাইল ফোন ছিল। যাহার মূল্য অনুমান ৮,৬০০/-(আট হাজার ছয়শত) টাকা সহ বাদীর কন্যাকে নিয়ে চলিয়া যায়। অনেক খোজাখুজির পর না পেয়ে গত ০৯/০২/২২খ্রিঃ তারিখ উক্ত বিষয়টি পুলিশ সুপার, নড়াইলকে অবহিত করলে তিনি বিষয়টি অফিসার ইনচাজ নড়াইল থানাকে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানার মামলা নং-০৬/৩৮ তারিখ-০৯/০২/২২খ্রিঃ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ রুজু হলে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব শিমুল কুমার দাস পুলিশ সুপার নির্দেশে দ্রুত ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতারের জন্য সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল টিমকে নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন উক্ত মামলার ভিকটিম উদ্ধারের জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ভিকটিম উদ্ধারসহ ৪জন অপহরণকারীকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরির্দশক মাহমুদুর রহমানের কাছে হস্তান্তর করে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa