ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬   ১৫১ বার পঠিত
নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার রাতে উপজেলার খাগড়াখানা গ্রামে নিহতের নিজ বাড়ির সামনের সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন (৪৭) ওই গ্রামের মৃত আজাহার আলী হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রাজ্জাক শিকদার ইকবালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর রাজ্জাকের বাবা রশিদ শিকদার ইকবালের স্বজনদের কাছে খবর দেন যে, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে গেছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইকবালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলা, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন কুলসুম বেগম জানান, ইকবাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করতেন এবং স্থানীয়দের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতেন। এ কারণে অতীতে একাধিকবার তিনি স্থানীয়দের মারধরের শিকারও হয়েছেন।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa