ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নরসিংদী থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে প্রকৃতির বন্ধু সাদাবক পাখি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ৩০৫ বার পঠিত
নরসিংদী থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে প্রকৃতির বন্ধু সাদাবক পাখি

ষড়ঋতুর এই দেশ। পালা পরিক্রমায় এখন এলো বলে বসন্ত কাল। শীত বিদায় পালা। যদিও এখনো এর আবেশ প্রকৃতিতে বিদ্যমান। প্রকৃতিতে সবুজ অপরূপ সুন্দরের প্রতীক। ফসলের মাঠে ঝাঁকে ঝাঁকে সাদা বকের লুকোচুরি যেন চিরন্তন বাংলার এক নয়নাভিরাম রূপ।

এই সময়টাতে নরসিংদীর বিল ও জলাশয়ের ধারে দল বেঁধে নামতো দেশি সাদা বক। এ যেন বক পাখির মিলনমেলা। ধানের ক্ষেত চাষ করার সময়ও শত শত বক উড়ে এসে লাঙ্গলের ফলার চার পাশে ঘিরে বসতো। উঠে আসা মাটির নিচের পোকামাকড় খেয়ে ক্ষুধা মেটাতো। সারিসারি এসব সাদা বক দেখে, সব বয়সী মানুষের মনে আনন্দের খোড়াক জোগাতো সে সময়।
তাছাড়াও শীতলক্ষা ও মেঘনার ওপরে সাদা মেঘ আর ফসলের কাদাঁজলে সাদা বকের শীতকালীন অবস্থান এক মনোমুগ্ধকর দৃর্শ্য ছিলো। ওদের দুরন্ত উড়াউড়ি কিচিরমিচির সবমিলে দৃর্শ্যপট বদলে যেতো। অপুর্ব এদের এই কোলাহল। তখন এ অঞ্চল ছিলো বকের অভয়াশ্রম।

 

 

 

 

সাদা ও কানি বক, এদের প্রচুর পরিমানে দেখা মিলতো এসময়। বিশেষ করে বিল, মজাপুকুর, ডোবায়, ফসলের মাঠে। সাধারনতঃ জলাধার ঘেষে বক বাস করে থাকে। এরা গাছের মগ ডালে বাসা বেধে থাকতো। আর এই পাখির প্রধান খাদ্য তালিকার মধ্যে মাছ ও পোকা মাকড়ই মুখ্য ছিলো ।

সকল বর্ণনা ও সাহিত্যরস অলংকার আজ ফিকে হয়ে যাচ্ছে। বাঙ্গালীর কাব্যে প্রাণছোঁয়া জীববৈচিত্রের আদরমাখা এই দেশী পাখি এখন সর্বত্র হারিয়ে যাচ্ছে। শুধু গ্রামগঞ্জে ফসলের জমিতে ও শহরের লেকগুলোতে শীতের মৌসুমে দেখা মিলে সল্পসংখ্যক বকের।

 

 

 

 

জেলার পলাশ উপজেলার প্রত্যন্ত গ্রাম পাইকসা এলাকার কৃষক মো: কাইয়ুম জানান, এই সাদা বক আমাদের অনেক উপকার করে। ইরিধানের চারা লাগনো জমিতে মাজরা পোকা, পামরি পোকা, কেছো, ফড়িং, তুরকুলা পোকা দেখা যায়। এতে ফসলের অনেক ক্ষতি হয়। ক্ষেতে পানি দেওয়ার পর এই সব পোকা ভাসতে থাকে আর তা বক খেয়ে সাবার করে। এতে ফসলের উপকারে আসে।

কিন্তু এখন চিরন্তণ বাংলার সাহিত্য অলংকার ও গ্রামের ঐতিস্য অপরূপ সৌন্দর্যের প্রতিক এই সাদাবক আগের মতো আর দেখা মিলেনা। এই পাখিটি বৈষয়িক পরিবেশ দুষণ , লোভী পাখি শিকারীদের ক্রমশঃ ফাঁদে পড়ে এখন প্রায় বিলুপ্তির পথে।
পলাশের প্রাণী ও পশুসম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মী চিকিৎসক মাহবুব আলম জানান, বক আমাদের একটা প্রাকৃতিক বন্ধু। বর্তমান বিশ্বে পরিবেশ সংরক্ষন বিষয়টি খুব গুরুত্বপুর্ণ । বিষমুক্ত ফসল উৎপাদন কীটনাশক ব্যবহার কমাতে হবে। যাতে বিষাক্ত মাছ ও পাকামাকড় খেয়ে বকপাখি মরতে নাপারে।

 

 

 

সুন্দর পরিবেশ ও জীববৈচিত্র বাঁচিয়ে রাখার জন্যে আইপিএম পদ্ধতি ব্যবহারের বিকল্প নেই। এ পদ্ধতি ব্যবহারের ফলে শষ্য উপকারী পাখি ফসলি জমি থেকে ক্ষতিকর পোকামাকড় নির্ভয়ে খেয়ে ফেলতে সুযোগ পাবে। এতে করে মাটি তার পরিপূর্ণ পুষ্টিতা পাবে, ফসল ফলবে ভালো। আর কৃষক হবে লাভবান অন্য দিকে রক্ষা হবে দেশী বক পাখির অভয় নিবাস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa