ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

নরসিংদীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী তৃণা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২০   ৩২৫ বার পঠিত
নরসিংদীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী তৃণা

নরসিংদী সদর উপজেলার শীলমান্দীর শেখেরচরে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো নবম শ্রেণীর ছাত্রী ওয়াফা আক্তার তৃণা [১৫] । বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম বাল্য বিয়ে বন্ধ করে দেন ।

 

 

 

এসময় জামাল উদ্দিনের মেয়ে মাধবদী এস পি ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্রী ওয়াসা আক্তার তৃণার বিয়ের আয়োজন চলছিলো । বরপক্ষ আসার পূর্বেই ভ্রাম্যমাণ আদালত বিয়ের কার্যক্রম বন্ধ করে দেন । এসময় কনের মা জাহানারা বেগম প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে মেয়ের বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছে স্বীকার করেন এবং অঙ্গিকার করেন প্রাপ্ত বয়স্ক না হওয়ার আগে বিয়ে দিবো না এটা বলে জেল জরিমানা থেকে রক্ষা পায় ।

 

 

 

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ আলম জানান, এখানে একটি বাল্য বিয়ে হচ্ছে বলে আমাদের নিকট অভিযোগ আসে , অভিযোগের ভিত্তিতে আমরা এসে তাৎক্ষণিকভাবে এই বিয়ে বন্ধ করে দিয়েছি । অঙ্গিকার নামাতে লিখিত দেওয়ার পরও যদি প্রাপ্তবয়স্ক না হবার পূর্বে বিয়ে দেয় তাহলে আইনগতভাবে জেল- জরিমানা করা হবে এবং এই বিষয়টি নিকটবর্তী থানা এবং কনের বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ও অবগত করা হয়েছে ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa