ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার ​যশোরে জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: সহযোগী রায়হান নোয়াখালী থেকে পলাতক কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে আন্তছরা খালে: পরিদর্শনে এমপি নুরুল আমিন জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান প্রাইভেটকার ফেলে পালালো মাদক কারবারি: ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান ৩ লাখ টাকাসহ অফিস সহকারী মুন্নী আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ৩১১ বার পঠিত
দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান ৩ লাখ টাকাসহ অফিস সহকারী মুন্নী আটক

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান চালিয়েছে। অভিযানে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকাসহ অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীকে আটক করেছে দুদক। গতকাল বুধবার বিকাল ৫টা থেকে রাত প্রায় পৌনে ১০টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া এ অভিযান চালায়।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় কুষ্টিয়া’র উপ-পরিচালক মো. জাকারিয়ার নেতৃত্বে দুদকের অভিযানিক দল দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান চালায়। এসময় তারা অফিসের প্রধান দরজায় তালা মেরে অফিসের ভেতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করে। প্রায় ৫ ঘণ্টা ধরে চালানো অভিযানে সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর ড্রয়ার থেকে হিসাব বহির্ভূত ৩ লাখ ১ হাজার ২০০ টাকা উদ্ধার করে এবং মুন্নীকে আটক করে দৌলতপুর থানা হেফাজতে রাখে।

অভিযান চলাকালে দৌলতপুর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহসহ অফিসের সকলকে জিজ্ঞাসাবাদ করেন দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক মো. জাকারিয়া।

তবে সাব-রেজিস্ট্রার অফিস সূত্র জানিয়েছে বুধবার ৩১৬টি দলিল রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হওয়া দলিলের টাকা অফিস সহকারী জান্নাতুল আক্তার মুন্নীর হেফজতে ছিল। পরবর্তীতে রশিদ কেটে টাকাগুলো সরকারী কোষাগারে বা ব্যাংকে জমা দেয়ার কথা ছিল।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, দুদক একজন আসামি আমাদের হেফজতে রেখে গেছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তাকে নিয়ে যাবেন। তিনি আরো বলেন, দুদকের মামলা তারা নিজেরাই দায়ের করেন এবং তারাই তদন্ত করে থাকেন।

এদিকে দীর্ঘ সময় ধরে চলা দুদকের অভিযানের খবর দৌলতপুরে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা দৌলতপুর সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ভিড় করে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa