ঢাকা
২৯ জুলাই ২০২৬
দেশজুড়ে
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ চট্টগ্রাম হাটহাজারীতে সম্পাদক রনির চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি, গুলির খোসা উদ্ধার ​ নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি, বিএনপি-ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে নতুন নেতৃত্বে মেহেদী হাসান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৬ মে ২০২৬   ২৮০ বার পঠিত
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে নতুন নেতৃত্বে মেহেদী হাসান

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান। সম্প্রতি ঘোষিত কমিটিতে তার এই পদপ্রাপ্তি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।

জানা যায়, ছাত্রদলের রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত মেহেদী হাসান তৃণমূল পর্যায় থেকে সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নাগের পাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মেহেদী হাসান বলেন, “দল আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সংগঠনকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও জানান, ছাত্রদলের আদর্শকে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

এদিকে, তার এই পদোন্নতিতে শরিয়তপুরসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa