ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাকাবাসী আমাকে আলিঙ্গন করে নিয়েছে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২০   ২৫৩ বার পঠিত
ঢাকাবাসী আমাকে আলিঙ্গন করে নিয়েছে

সোমবারের মধ্যে ঢাকা দক্ষিণের প্রার্থীদের জনসংযোগে ব্যবহৃত পোস্টার তুলে ফেলার জন্য তাদের প্রতি অনুরোধ করেন তাপস

ঢাকা মহানগরীর উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, “ঢাকাবাসী আমাকে তাদের ভালোবাসায় আলিঙ্গন করে নিয়েছেন।”

রবিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর গ্রিনরোডের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তাপস।

 

পরাজিতদের প্রতি সহানুভুতি প্রকাশ করে তিনি বলেন, “দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করবো। অনেক কাজ রয়েছে। সেগুলো সবাইকে সঙ্গে নিয়ে শেষ করা হবে। ঢাকাবাসী আমাকে তাদের ভালোবাসায় আলিঙ্গন করে নিয়েছেন, বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এই বিজয় ঢাকাবাসীদেরকে উৎসর্গ করলাম।”

তাপস আরও বলেন, “ঢাকাবাসীর সেবক হিসেবে আমি সঠিকভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি। কোনো অশুভ শক্তি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।”

 

তিনি বলেন, “জনগণের রায়ের বিরুদ্ধে বিএনপি হরতাল দিয়েছে। হরতাল দিয়ে মূলত তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”

এদিকে আগামীকাল সোমবারের মধ্যে ঢাকা দক্ষিণের প্রার্থীদের জনসংযোগে ব্যবহৃত পোস্টার তুলে ফেলার জন্য তাদের প্রতি অনুরোধ করেন তাপস।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa