ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডিসির সহায়তা পেলো কাজিপুরের অসহায় চার পরিবার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ মার্চ ২০২২   ৩২২ বার পঠিত
ডিসির সহায়তা পেলো কাজিপুরের অসহায় চার পরিবার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অজপাড়াগাঁয়ের এই শিল্পীর বাস ঢেকুরিয়া গ্রামের শাহা আলম বকুল একজন কণ্ঠ শিল্পী। জীবনের ৫২ টি বছর পেরিয়ে এখন তিনি উপার্জনহীন। সংসারের টানা পোড়েনে এখন তার সম্মান নিয়ে সংসার চালানোর কোন উপায় নেই। অন্যের জমিতে একটি ছাপড়া ঘর তুলে সেখানেই স্ত্রীকে নিয়ে থাকেন। ব্যবসায় মার খেয়ে নিঃস্ব এই শিল্পীর দুর্দশার কথা সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এরপর তিনি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীকে এ বিষয়ে খোঁজ খবর নিতে বলেন। অবশেষে বকুলকে তার চাওয়া মোতাবেক ঢেকুরিয়া বাজারে একটি মুদি দোকান করার জন্যে আর্থিক সহায়তা প্রদান করেন। গতকাল রবিবার(৬ মার্চ)সন্ধ্যায় জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে নগদ চল্লিশ হাজার টাকা তুলে দেন শিল্পী বকুলের হাতে। একইভাবে তিনি বিধবা রেখা খাতুন., আমিনা খাতুন ও গোলাপী খাতুনকে উপার্জনের পথ করে দিতে একটি করে সেলাই মেশিন ক্রয়ের অর্থ প্রদান করেন। সহায়তা পেয়ে আবেগাপ্লুত শিল্পী বকুল জানান, জীবনের বেশির ভাগ সময় পেরিয়ে এসে আজ এমন অবস্থায় দিন যাচ্ছে যে পারছি না হাত পেতে চাইতে। অথচ সংসার চালাতে পারছিলাম না। কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল জলিল, ইউএনও জাহিদ স্যারের প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক স্যার আমাকে একটি দোকান ঘরের অর্থ দিলেন। তাদেরকে প্রাণভরে দোয়া রছি।সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেলাই মেশিন হাতে পেয়ে মাধ্যমিকে পড়ুয়া দুই কন্যা সন্তানের মা গোলাপী খাতুন জানান, স্বামী ছেড়ে গেছে অনেকদিন। সেই থেকে অনেক কষ্টে আমার দুই মেয়েকে স্কুলে পড়াচ্ছি। সব মিলে খরচ আর কুলিয়ে উঠতে পারছিলাম না। আজ উপার্জনের জন্যে একটি সেলাই মেশিন পেলাম। আমি ইউএনও স্যার, ডিসি স্যার ও আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দকী জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আন্তরিক। আর ডিসি স্যার যেখানে যান তিনি সেখানেই খোঁজ নিয়ে এমন অসহায়দের সহায়তা করে যাচ্ছেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, ‘ মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে অসহায়দেরকে সহায়তা দিয়ে ভিক্ষার হাত কর্মের হাতে পরিণত করা। সেই লক্ষ্যে এখন গৃহহীনরা ঘর পাচ্ছে, জমি পাচ্ছে, নানা জনমুখী কর্মসূচির মাধ্যমে তিনি এদেশকে আরও এগিয়ে নিতে যেতে কাজ করছেন। আমরা তার দেখানো পথেই অসহায়দের সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা কর্মক্ষম হয়।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa