ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ডা: সাদিকের মুক্তির দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   ১৩৭ বার পঠিত
ডা: সাদিকের মুক্তির দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি

ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারে কার্মরত ডা: সাদিসহ অন্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থী ও চিকিৎসকরা। অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন হিসেবে কমপ্লিট শাটডাউন বা লংমার্চ টু ঢাকা ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ গেটের মূল ফটকের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচি চলে দুপুর ১ টা পর্যন্ত।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া ডা: আব্দুল্লাহ বলেন, ঢাকার রামপুরায় ডেলটা হেলথকেয়ারের সামনে গত ১৯ জুলাই রিকশা চালক ইসমাইলের ওপর ওপেন গুলি চালায় পুলিশ। সেই সময় ডেলটা হেলথকেয়ারে কর্মরত ছিলেন ডা: সাদি। তিনি সিসিটিভি ফুটেজে দেখেন রিকশা চালক গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।

তিনি বাইরে এসে শেষ পর্যায়ে চিকিৎসা দেওয়ার জন্য সহযোগিতা করেন। সেই সময়ও ডা: সাদিকে লক্ষ্য করে পুলিশ গুলি করে যা সিসিটিভি ফুটেজে দেখা যায়। কিন্তু তিনি ভাগ্যক্রমে বেঁচে যান। ডা: সাদিকে বীর সন্তানের তালিকায় রাখা উচিত ছিলো।

কিন্তু আজকে তাকে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। ডা: সাদিকে মামলা দিয়ে প্রশাসন ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অবিলম্বে তাকে মুক্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলন হতে পারে কমপ্লিট শাটডাউন ও লংমার্চ টু ঢাকা। অবস্থান কর্মসূচিতে রাজশাহী মেডিকেল কলেজের প্রথম হতে ৫ম বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa