ঢাকা
১৬ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১২ জানুয়ারি ২০২২   ২৬০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ের স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মেদিনী সাগর গ্রামের একটি আমবাগানের গাছে (১১ জানুয়ারি মঙ্গলবার) সন্ধ্যায় সাব্বির (১৫) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সাকির আলির ছেলে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

হরিপুর থানা সুত্রে জানা যায়, সাব্বির বনগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র । ঘটনার দিন বিকেলে সে বনগাঁও বাজারের উদ্দেশ্য বের হয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরেনি। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন বনগাঁও সরকারি প্রাথমিক স্কুলের আম বাগান মাঠে একটি নিমগাছের ডালে সাব্বিরের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মৃত সাব্বিরের পরিবারের লোকজন জানায়,এর আগে সে মাঝে মাঝে বাড়ি থেকে কাউকে না জানিয়ে পালিয়ে যেতো এবং ফিরে আসতো।তাই সে আত্মহত্যা করতে পারে বলে পরিবারের লোকেরা মনে করছেন মর্মে পুলিশ জানায়।ওসি জানান, মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa