ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঝিনাইদহে স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে নারীকে ধর্ষণ করল কবিরাজ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ৩৩৫ বার পঠিত
ঝিনাইদহে স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে নারীকে ধর্ষণ করল কবিরাজ

 

ঝিনাইদহে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে উঠেছে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কুদ্দুস কবিরাজকে (৪৫) আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক কুদ্দুস কবিরাজ যশোরের চৌগাছা থানার কোমরপুর গ্রামের মোহাম্মদ আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কবিরাজি করার কারণে ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার বগা গ্রামের আমির হোসেনের বাড়িতে কুদ্দুস কবিরাজের যাতায়াত ছিল। এরই সূত্র ধরে পার্শ্ববর্তী বাড়ির স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। শনিবার রাতে ছেড়ে যাওয়া স্বামীকে ফিরিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করেন কুদ্দুস কবিরাজ। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa