ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১২ এপ্রিল ২০২৬   ১২৬ বার পঠিত
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১

বরিশাল-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক ব্যবসায়ী সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির সাগর ও সোহেল হোসেন বরিশাল থেকে একটি মোটরসাইকেলে করে ঝালকাঠি ফিরছিলেন। পথে রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি রেইনট্রি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়।

এরপর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোহেল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নলছিটি থানার ওসি আরিফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa