ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’

বিক্রি আড়াই লাখ টাকায়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   ১৬৩ বার পঠিত
ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’

বঙ্গোপসাগরের ‘দানব’ নামে পরিচিত বিশাল আকৃতির একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার জেলেদের জালে। প্রায় ২৫ মন ওজনের এ বিরল মাছটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে তোলা হয়। পরে স্থানীয় এক আড়তদার মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। স্থানীয় এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হওয়ায় এখানকার অনেক জেলে নিয়মিত সাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে বিশাল আকৃতির এই মাছটি ধরে আমুয়া মৎস্য বন্দরে নিয়ে আসে।

তিনি আরও জানান, মাছটির ওজন আনুমানিক ২৫ মন। নিলামে ওঠার পর আমুয়ার মাছ ব্যবসায়ী আব্দুল হাই এটি আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে অধিক দামে বিক্রির আশায় মাছটি ইঞ্জিনচালিত ভ্যানে করে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরের উদ্দেশে পাঠানো হয়।

এদিকে, দীর্ঘদিন পর এত বড় আকারের মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলোর মধ্যে আনন্দের বন্যা বইছে। মাছটি দেখতে আমুয়া ও আশপাশের এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় জমায়।স্থানীয়দের মতে, এমন বিশাল আকৃতির মাছ সচরাচর ধরা পড়ে না, ফলে এটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa