ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩৫৬ বার পঠিত
চীন থেকে নাগরিকদের দেশে ফেরাবেন না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চীন থেকে বিভিন্ন দেশ যেন তাদের নাগরিকদের সরিয়ে না নেয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাস যেন বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যেই এ ধরনের বার্তা দিয়েছে সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, আমরা লক্ষ করেছি, কিছু দেশ নিজেদের নাগরিকদের চীন থেকে প্রত্যাহার করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউএইচও সেই সিদ্ধান্তকে সমর্থন করে না। বর্তমান পরিস্থিতিতে আমাদের শান্ত থাকা উচিত এবং অত্যধিক প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য চীন সরকারের ক্ষমতায় বিশ্বাস রয়েছে ডব্লিউএইচও’র।

 

 

 

 

 

জানা গেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে চীন সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সে দেশের সরকারের ওপর আস্থার কথা জানিয়েছে।

এদিকে চীনে নিযুক্ত ইউক্রেনের দূতাবাস থেকে জানানো হয়েছে, তারা নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে চায়। হুবেই প্রদেশ থেকে দ্রুত ইউক্রেনে নিজেদের নাগরিকদের ফেরানোর ইচ্ছা প্রকাশ করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একশ ছয় জনের প্রাণহানি ঘটেছে। সারাবিশ্বে সাড়ে চার হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, ১৭টি দেশে চীনের করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa