ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   ১৫৫ বার পঠিত
চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে

ঝালকাঠির নলছিটিতে চাঁদাবাজি ও মারধরের মামলায় দপদপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) আবুল বাশার সিকদার ও তার চাচাতো ভাই মো. রাকিব সিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ঝালকাঠির চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক। আসামি আবুল বাশার সিকদার নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামের মো. নেছাহার সিকদারের ছেলে এবং মো. রাকিব সিকদার একই গ্রামের আমির আলি সিকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নলছিটির তিমিরকাঠি গ্রামের ব্যবসায়ী সুমন খন্দকার সোহেলের কাছে আসামিরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০২৫ সালের ৯ অক্টোবর সুমন খন্দকার, তার ভাই বাহারুল খন্দকার ও আকিব বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

এ ঘটনায় আহত সুমন খন্দকার সোহেল বাদী হয়ে ২০২৫ সালের ১৬ অক্টোবর নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে তদন্ত কর্মকর্তা এসআই করুন বিশ্বাস আদালতে চার্জশিট দাখিল করেন। এরই ধারাবাহিকতায় বুধবার আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa