ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ২৫৯ বার পঠিত
কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট আগামীকাল শনিবার। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইভিএমসহ অন্যান্য নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। যা আজই পৌঁছে যাবে কেন্দ্রগুলোতে।

এদিকে, নির্বাচন ঘিরে রাজধানীজুড়ে রয়েছে নিরাপত্তা। গতকাল বৃহস্পতিবার রাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা রোববার ভোর পর্যন্ত বহাল থাকবে। তবে, নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেল চলতে দেখা গেছে।

 

 

 

 

ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে বৃহস্পতিবার মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটের আগে দুই দিন, ভোটের দিন এবং ভোটের পরেও এক দিনসহ মোট চার দিন মাঠে থাকবে তারা।

ঢাকার উত্তর সিটিতে মেয়র পদসহ ৫৪টি সাধারণ ওয়ার্ড এবং ১৮টি সংরক্ষিত আসনে ভোট হবে। উত্তর সিটিতে মোট ভোটার ৩০ লাখ ৩৫ হাজার, ৬২১ জন। অপরদিকে ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদসহ ৭৫টি সাধারণ ওয়ার্ড, ২৫টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট হবে। এই সিটিতে মোট ভোটারের সংখ্যা ২৩ লাখ ৬৭ হাজার ৪৮৮ জন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa