ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কুমিল্লায় বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ২৮৪ বার পঠিত
কুমিল্লায় বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

 

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাজহার (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় পুলিশের ৫ জন সদস্য আহত হয়েছে। সোমবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাজহার জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, রামদা, ছুরি ও দেশিয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।

পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার পশ্চিমসিংহ এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক ও ডিবির পরিদর্শক ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাজহার গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুড়িচং থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, মাজহারের বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ৪-৫টি মামলা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa