
বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ) কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা নতুন কমিটি গঠন উপলক্ষে ত্রি- বার্ষিক প্রতিনিধি সম্মেলন ২০২২অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ে হলরুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি আনুষ্ঠানিক ভাবে গঠন করা হয়। উক্ত সভায় উপজেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ প্রতিনিধিবৃন্দ অংশ নেয়। আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গঠন তন্ত্রের আলোকে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।উক্ত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নুএবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন কাজিপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা কমিটি সভাপতি আব্দুল বাকী।এছাড়া উপদেষ্ঠা ৫ জন সহ সভাপতি ৫ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন সহ সাংগঠনিক সম্পাদক পদে পৃর্বখুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ পদে আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, প্রচার সম্পাদক পদে বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যান্য সদস্য নিয়ে ৫১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কাজিপুর শাখার সভাপতি ও কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। বক্তব্যরাখেন উক্ত কমিটির সহসভাপতি গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, সহসভাপতি মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আতিকুর রহমান নান্নু। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক মেঘাই ই ইউ আই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম, আবু সাইদ মোঃ সোহেল, ফজলুল হকপ্রমুখ। এ সময় উপস্থিত ছিলেনউপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সহ আরও অনেকে।
