ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে স্বাস্থ্য বিধি না মানায় ৫ জন কে অর্থদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   ২৭১ বার পঠিত
কাজিপুরে স্বাস্থ্য বিধি না মানায় ৫ জন কে অর্থদন্ড

করোনা মোকাবেলায় মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাঠে নেমেছেন  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন। তাই ধারাবাহিকতায় করোনা পরিস্থিতিতে আইন মানতে বাধ্য করানো এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলারর বিভিন্ন স্থানে এই আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম। এসময়  মাস্ক না পরার দায়ে এবং সড়ক পরিবহন আইনে মোট ৫ জনকে বার হাজার সাতশ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
 ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম জানান, জনগণকে সচেতন করতে আমরা কাজ করে যাচ্ছি। সেইসাথে যারা বেপরোয়াভাবে চলাফেরা করছে তাদেরকে আইনের আওতায় অর্থদন্ড প্রদান করে সতর্ক করা হচ্ছে। তিনি স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে আহবান জানান।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa