ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের ভূমিহীন কৃষকদের মাঝে সুদবিহীন ঋণ বিতরণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   ৩৩৯ বার পঠিত
কাজিপুরে সুধা স্বনির্ভর প্রকল্পের ভূমিহীন কৃষকদের মাঝে সুদবিহীন ঋণ বিতরণ

সিরাজগঞ্জের কাজিপুরে কর্মহীন নারী -পুরুষদের স্বনির্ভর করতে এবং ভূমিহীন কৃষকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগ গ্রহন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুধা স্বনির্ভর প্রকল্প । তারইধারাবাহিকতায় সুধা স্বনির্ভর প্রকল্পের আওতায় ১ম ও দ্বিতীয় পর্যায়ে চরাঞ্চলের ভূমিহীন কৃষকদের মাঝে বিনা সুধে ঋন বিতরণ করেছে।

২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলার তেকানি ও নিশ্চিন্তপুর ইউনিয়নের ৩৪ জন কৃষকদের মাঝে নগদ প্রায় দুই লক্ষ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। নদী সিকস্তি এসব ভূমিহীন কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কোন প্রকার মুনাফা বা সুদ ছাড়াই চাহিদামত ঋণ প্রদান করে যাচ্ছে সংগঠনটি। উল্লেখ্য,ভূমিহীন কৃষক এই খণ নিয়ে বর্গাচাষ করে তাদের সময়মত বিনা সুদে আসল টাকা ধীরে ধীরে পরিশোধ করবে আবার প্রয়োজনে ঋণ নিবে।

গ্রামীন হতদরিদ্র, অসহায়,নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সুধা স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋণ বিতরণের পাশাপাশি ছাগল বিতরন,সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষন প্রদান, বৃক্ষ রোপণ সহ নানাবিধ জনকল্যাণমুখী, স্বেচ্ছাসেবী সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে।

সুধা স্বনির্ভর প্রকল্পের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তি যোদ্ধা বিশিষ্ট মানবাধিকার কর্মী আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদারের ব্যক্তিগত অর্থায়ন ও দিকনির্দেশনায় জনকল্যাণ মুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।এতে মাঠ পর্যায়ে তার সহযোগী হিসাবে শাহাদাত তালুকদার সহ একদল স্বেচ্ছাসেবক দল কাজে নিয়োজিত আছে ।

অলাভজনক এই স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম খোকন তালুকদার বলেন,” সৃষ্টিকর্তা কোন মানুষকে সম্পদশালী আবার দারিদ্র্য করে তোলেন, পরীক্ষার জন্য।সমাজের বিত্তবানের উচিত অসহায়, হতদরিদ্র, দুঃস্হ মানুষের পাশে দাঁড়ানো”।

তিনি আরও বলেন,” চরাঞ্চলের তেকানি ও নিশ্চিন্তুপুর ইউনিয়ন থেকে দারিদ্র্য দূরীকরণের জন্য নানামুখী জনকল্যাণকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অত্র সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত সদস্য শাহাদাত তালুকদার বলেন, “আমার চাচা খোকন তালুকদারের নির্দেশনায় আমরা গরীব, অসহায় মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করছি।কোন রকম লাভ ছাড়াই তাদেরকে অর্থ সহযোগিতা দিচ্ছি।

এছাড়াও এই সংগঠনটি বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ,হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা সমাজে রকম জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa