ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও উন্নয়ন মুলুক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি জয়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২   ২৩০ বার পঠিত
কাজিপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও উন্নয়ন মুলুক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি জয়

সিরাজগঞ্জের কাজিপুরে শীতবস্ত্রের অভাবে পৌষ ও মাঘের এই শীতে অনেকটাই যবুথুবু হয়ে পড়েছে এলাকার অসহায়, গরীব, ছিন্নমুল ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো। কনকণে শীতে অনেক অসহায় পরিবারই কম্বল আর শীতবস্ত্রের অভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে। এমনি মুহুর্তে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল নিয়ে অসহায়, গরীবদের পাশে দাঁড়ালেন কাজিপুরের উন্নয়নের অহংকার সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

৮ ফেব্রুয়ারি ১১ টায় উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার এর আয়োজনে চালিতাডাঙ্গা ইউনিয়ন আঃলীগের কার্যালয়ে তিন শতাধিক অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। শরীরে কম্বল জড়িয়ে আনন্দ অশ্রু ঝরিয়েছেন অনেকেই। কম্বল পাওয়ার পর দাতাদের দোয়া ও আর্শীবাদ করলেন এসব শীতার্ত অসহায় মানুষগুলো।

অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ বাদশা তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, অত্র ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রন্জু তরফদার, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মুন্সি। উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার , যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলামপ্রমুখ।অনুষ্ঠান টি পরিচালনা করেন ইউনিয়ন আঃলীগের সহসভাপতি আয়নুল হক।এর পরে দুপুরে তিনি উপজেলার চরাঞ্চলের মনসুননগর ইউনিয়নে দুটি প্রকল্পের উদ্বোধন করেন। মনসুরনগর ইউনিয়ন পরিষদ ভবন হতে ছালাল হাট ১ কিলোমিটার রাস্তা এবং ছালাল লেবুর বাড়ীর সামনে ৬৫ গাডার মিটার ব্রীজ ও পিসি গাডার ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মহর সহ উপজেলা – ইউনিয়ন৷ আওয়ামী লীগ ও সহ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa