ঐতিহাসিক ৭ই মার্চ আজ। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন। ৭ই মার্চের ভাষণের দিনটিকে জাতীয় পর্যায়ে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২২ উদযাপন উপলক্ষে নানা আয়োজন করে কাজিপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও উপজেলা আঃলীগ।
দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ কাজিপুর থানা,স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ সমিতি, আরচেস সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বেলা এগারোটায় কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে দিবসটির তাৎপর্য তুলে এক আলোচনা ও দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ভারচুয়ালী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, ডিজিএম আব্দুল্লাহ আল আমিন, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, শিক্ষা অফিসার হাবিবুর রহমানৃপ্রমুখ। সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা দোয়া করা হয়।অপর দিকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা স্বাধীনতা স্কয়ার এ বঙ্গবন্ধু ও জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামীলীগ ও তা সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধাগন,পৌরসভা,সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আওয়ামী লীগের , সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আঃ হান্নান তালুকদার, কৃষক লীগের সহসভাপতি আতিকুর রহমান মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগের , সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল নেতাকর্মী বৃন্দ।