ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ইবিতে ‘বঙ্গবন্ধু পরিষদ’র নতুন কমিটি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৭৩ বার পঠিত
ইবিতে ‘বঙ্গবন্ধু পরিষদ’র নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এ কমিটি যাত্রা শুরু করে। এর আগে সকাল ১১ টার দিকে ড. মাহবুবুল আরেফীনের সঞ্চালনায় ও মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল হক স্বপন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফীন সিদ্দিক ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক।

এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শুরু থেকেই বঙ্গবন্ধু পরিষদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমার রক্তে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা বিকশিত হয়। আমরা এমন একটি সময়ে দায়িত্ব পেয়েছি। এটা মুজিববর্ষ পালনের বছর। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে মুজিববর্ষ পালন করতে পারি। তবে আমরা আমাদেরকে মুজিবের গর্বিত সৈনিক হিসেবে মনে করবো।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa