ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি: ছাড়পত্র পেয়েছে ‘হিরো আলম’

বিনোদন ডেস্ক
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   ৪০৩ বার পঠিত
আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি: ছাড়পত্র পেয়েছে ‘হিরো আলম’

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রল থেকে খ্যাতি পাওয়া হিরো আলমের প্রযোজিত প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আজ সোমবার ছাড়পত্র পাওয়ার খবর জানান হিরো আলম।

এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।উচ্ছ্বসিত হিরো আলম বলেন, কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট অবস্থায় ছাড়পত্র পেয়েছে আমার সিনেমা। ২৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।কাছাকাছি সময় মুক্তি পাওয়ার কথা চিত্রনায়ক শাকিব খানের সিনেমাও।

হিরো আলম বলেন, আমার বিশ্বাস- অন্য যে সিনেমাই মুক্তি পাক, আমার সিনেমা দেখতে একবার হলেও মানুষ হলে যাবে। কারণ আমার প্রতি মানুষের ভালোবাসা।এর আগে সিনেমার গল্প প্রসঙ্গে আলম জানিয়েছিলেন, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি ‘সাহসী হিরো আলম’। আমার বিপরীতে তিনজন নায়িকা অভিনয় করেছেন।

তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেতৃবাদি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa