ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত : গণমাধ্যম সংস্কার কমিশন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫   ১৫৪ বার পঠিত
আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত : গণমাধ্যম সংস্কার কমিশন

সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সঙ্গে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় সংস্কার প্রধান কামাল আহমেদ একথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না, তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন।

তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তা প্রতিষ্ঠানকে মোকাবিলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে।

এছাড়া সাংবাদিকদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনো চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়টি বিস্ময়ের বলে মন্তব্য করেন তিনি।

সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী অংশ নেন। অংশ নিয়ে গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সচিব কাজী জিয়াউল বাসেত, সদস্য শামসুল হক জাহিদ, কামরুন্নেসা হাসান, গীতি আরা নাসরিন, জিমি আমির ও মোস্তফা সবুজ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa