
অবশেষে সেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।
জানা গেছে, গত বছরের মাঝামাঝি সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ চলাকালে মানসিক অবসাদের কারণ দেখিয়ে ক্রিকেট থেকে সাময়িক সময়ের জন্য অবসর নেন ম্যাক্সওয়েল।
সেই অবসর ভেঙে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।এদিকে জাতীয় দলে গ্লেন ম্যাক্সওয়েলকে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজিদের নির্বাচক ট্রেভর হন্স। তিনি বলেছেন, ‘গ্লেনঅকে দুই স্কোয়াডেই পাওয়া দারুণ এক খবর।’ জানা গেছে, এই সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
