ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

হাসপাতালের জরুরি বিভাগের কুকুরের অবস্থান নিয়ে তুলপার

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০   ৩১৬ বার পঠিত
হাসপাতালের জরুরি বিভাগের কুকুরের অবস্থান নিয়ে তুলপার

 

হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে পড়ল দু’টি কুকুর। তারা শুধু সেখানে ঢুকেই বিরত থাকল না, জরুরি বিভাগের বিছানা ও চেয়ারে অবস্থান নিল তারা। ঘটনা ঘটেছে মধ্যরাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে।

এ প্রসঙ্গে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. জিএম তরিকুল ইসলাম বলেন, আমরা শুক্রবার পিকনিকে গিয়েছিলাম। কিন্তু জরুরি বিভাগে একজন ডাক্তার ও একজন সহকারী ছিলেন। রাত ১২টার পর সাধারণত রোগী কম থাকে। তখন দায়িত্বরত জরুরি বিভাগের চিকিৎসক ও সহকারী পাশের রুমে বিশ্রাম নেন। কুকুরগুলো শীতের তীব্রতার কারণে জরুরি বিভাগে ঢুকে পড়তে পারে। গার্ড না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগের বিছানা ও চেয়ারে কুকুরের অবস্থানের বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অজয় কুমার সাহা বলেন, আমাদের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকে। রাতে হাসপাতালের জরুরি বিভাগের যিনি ডাক্তার ও সহকারী থাকেন অনেক সময় পাশের বিশ্রাম রুমে বিশ্রাম নেন। হাসপাতালের মধ্যে ৩-৪টি কুকুর রয়েছে। হাসপাতালের বাসিন্দাদের মতই। যখন ডাক্তার ও সহকারী বিশ্রামে ছিলেন সেসময় হয়তো কুকুর জরুরি বিভাগে ঢুকে পড়েছে। হাসপাতালে কোনো সিকিউরিটি গার্ড বা নাইটগার্ড না থাকায় এমন ঘটনা ঘটেছে।
জানা গেছে, এক রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসে কুকুর দেখে মোবাইল ফোনে ছবি ধারণ করে রাখেন। পরে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাওয়ার পর তিনি ছবিটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এ বিষয়ে জানতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa