ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সড়ক দুর্ঘটনার শিকার বলিউড সংগীতশিল্পী বাদশা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৯৩ বার পঠিত
সড়ক দুর্ঘটনার শিকার বলিউড সংগীতশিল্পী বাদশা

 

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড সংগীতশিল্পী বাদশা।

পিংকভিলা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের লুধিয়ানায় শুটিং করছিলেন বাদশা। এই সময় হাইওয়েতে সিরহিন্দ ও মান্দি গোবিন্দগড়ের মাঝের একটি স্থানে তার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

হাইওয়েতে অ্যামি ভির্কের সঙ্গে তার পরবর্তী সিনেমার শুটিং করছিলেন বাদশা। হঠাৎ রাস্তার ডিভাইডারের পাশে একটি স্ল্যাবের সঙ্গে গাড়িটি ধাক্কা লাগে। ঘন কুয়াশার কারণে দূর থেকে গাড়ি চালক এটি দেখতে পাননি। তাছাড়া এ বিষয়ে সতর্ক করার জন্য কোনো বোর্ডও ছিল না।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় এই র‌্যাপারের দুর্ঘটনায় কবলিত গাড়ির ছবি প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, গাড়ির বোনেট ভেঙে গেছে। এই সময় বাদশা গাড়িতে থাকলেও এয়ার ব্যাগ থাকায় তার কোনো ক্ষতি হয়নি

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa