ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সীমান্তে বাংলাদেশি হত্যা দুঃখজনক- বললেন পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০   ২৫২ বার পঠিত
সীমান্তে বাংলাদেশি হত্যা দুঃখজনক- বললেন পররাষ্ট্রমন্ত্রী

‘সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে আমরা অত্যন্ত সজাগ। যখনই এ ধরনের কোনও ঘটনা ঘটে তখনই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি। এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে। এটি খুবই দুঃখজনক।’

প্রধানমন্ত্রীর ইতালি সফর উপলক্ষে আজ রবিবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

 

 

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে হত্যাকাণ্ড দুঃখজনক। আমরা সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত সজাগ। যখনই এ ধরনের কোনও ঘটনা ঘটে তখনই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে জিজ্ঞাসা করি। এ বছর সীমান্তে হত্যাকাণ্ড অনেক বেড়ে গেছে। ভারতীয় সরকার সবসময় প্রতিশ্রুতি দিয়েছে যে, একজনও মারা যাবে না। কিন্তু তারপরও হত্যাকাণ্ড ঘটছে। এটি খুবই দুঃখজনক।

মোমেন বলেন, ‘আমরা ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে এনে বলেছি এটি আমাদের জন্য লজ্জাজনক। বাংলাদেশ-ভারত সম্পর্ক এত উন্নত এবং এর মধ্যে এগুলো হবে কেন?’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa