ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সিলেট সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ১১৫ বার পঠিত
সিলেট সীমান্তের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় খাসিয়ার গুলিতে যুবক নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট লাখাট সীমান্ত এলাকায় খাসিয়াদের গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে লাখাট স্টেশন সংলগ্ন সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হন মিনহাজ উদ্দিন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে যান এবং পুলিশ ও বিজিবিকে বিষয়টি অবহিত করেন। পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশ গ্রহণ করছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর সীমান্ত এলাকায় খাসিয়াদের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর পেয়ে থানা পুলিশের সেকেন্ড অফিসার তানভীর ফায়াজের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিক তথ্যানুযায়ী মিনহাজ উদ্দিন ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে খাসিয়াদের গুলিতে আহত হন। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি আরও জানান, ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa