ঢাকা
১১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু চট্টগ্রাম পতেঙ্গায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা চট্টগ্রামের পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার রক্তাক্ত অবস্থায় স্ত্রী ভর্তি হাসপাতালে কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নলকূপ বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ৩ খাগড়াছড়িতে পাহাড়ির পৈতৃক জমি দখল: আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করার অভিযোগ ‘ফল প্রকাশের আগেই ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু’ শিক্ষায় নারীদের জয়গান: পাসের হারে অনন্য মেয়েরা মগবাজারে বেপরোয়া লরির থাবায় ঝরল দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ

সিলেটে পাঁচ অপহরণকারী আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৫৭ বার পঠিত
সিলেটে পাঁচ অপহরণকারী আটক

সিলেট নগরী থেকে পাঁচ অপহরণকারীকে আটক ও অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার নগরীর জিন্দাবাজারের একটি রেস্টুরেন্ট থেকে অপহরণকারীদের আটক ও ভিকটিমকে উদ্ধার করা হয়। অপহৃত যুবক অর্জুন দেব নাথ (২৫) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গুড়াভূই গ্রামের মৃত হরিপদ দেবনাথের ছেলে।

এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা সংবাদবিজ্ঞপ্তিতে জানান, গত রবিবার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল জিন্দাবাজার জল্লারপাড়স্থ পানসি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমার কদমতলি রেলওয়ে ষ্টেশন হতে অপহৃত ভিকটিম অর্জুন দেব নাথকে উদ্ধার করে। এসময় পাঁচ অপহরণকারীকে আটক করেন। পুলিশ।

 

 

 

 

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জের ধর্মপাশা থানার সানবাড়ি গ্রামের প্রানেশ মজুমদারের ছেলে পার্থ প্রীতম মজুমদার (২৪), জগন্নাথপুর থানার মোল্লারগাঁও-এর মৃত গোপাল দেবের ছেলে সজল দেব (২৫), সিলেটের জকিগঞ্জ থানার মরিচা গ্রামের মৃত গোলাম আহমদের ছেলে সুমন আহমদ (২৬), মৌলভীবাজারের রাজনগর থানার তুলাপুর গ্রামের রনধীর দাসের ছেলে রাজ দাস (২৬) এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার হলিমপুর গ্রামের গুরুচরণ দাসের ছেলে প্রীতম দাস (২৭)।

এ বিষয়ে অপহৃত অর্জুন দেব নাথ গতকাল সোমবার আটককৃতদের বিরুদ্ধে সিলেট দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৩/২৬।

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa